crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি অংশ।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ।’

তিনি বলেন, ‘এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে।’

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জীবনপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিল এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা তরুণদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ প্রায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন। এতে রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার একটি মানবিক, সচেতন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।’

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা-মায়ের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরের কাটাখালীতে যাত্রীবাহী বাসের সাথে মিনি বাসের ধাক্কায় আহত ২০

বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে মুজিব বায়োপিক দেখতে সিমেনা হলে মানুষের ঢল

বিএসএফ’র তাড়ায় মা ভারতে, পিতাসহ শিশু রাবেয়া আটক বিজিবির হাতে

সৈয়দপুর-কক্সবাজার সরাসরি বিমান চালু

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

সিরাজদিখানে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ

হোমনায় লকডাউন অমান্য করায় ৯ জনের জরিমানা

ঈশ্বরদীতে গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচার দাবি আওয়ামীলীগ নেতাদের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী