crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মদসহ কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৪ জুন) ভোররাতে চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ ও বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি চর শোলাকিয়া এলাকার বাসিন্দা মো. আরজু মিয়া (৫০)।

আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তার বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি টিনের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১৫ বোতল অ্যাবসোলুট ভদকা, ২ বোতল পাসপোর্ট স্কচ ব্লেন্ডেড স্কচ হুইস্কি, ১ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কচ হুইস্কি এবং ১ বোতল গ্রান্টস ট্রিপল উড হুইস্কি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মোট পরিমাণ প্রায় ১৯ লিটার এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ হাজার টাকা। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভোলাগামী লঞ্চ থেকে কু*খ্যাত ডা*কাত আলতাফ গ্রেফতার

হোমনায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম উদ্বোধন

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম উদ্বোধন

মুক্তাগাছায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা-বাবা

মুক্তাগাছায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা-বাবা

মহেশপুর অভাবের তাড়নায় আত্মহত্যাকারী সেই ওহিদুলের পরিবারের পাশে ঝিনাইদহ র‌্যাব-৬

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার, চালক গ্রেফতার

ঝিনাইগাতীতে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

২য় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন