crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাতের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর ন্যক্কারজনক স*ন্ত্রাসী হা*মলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা।

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলুয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, সাংবাদিক মো. আব্দুল কাদের, চ্যানেল টোয়েন্টিওয়ানের জেলা প্রতিনিধি মো. জোনায়েদ হোসেন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান খান, আতাউর হাসান দিনার, মিজানুর রহমান শাহীন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার ১

কেএমপি’র অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার ১

সুন্দরগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের রাস্তাটি পাকা করার দাবিতে মানববন্ধন

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর

পাবনায় অস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার গ্রেফতার

ঘোড়াঘাট ২ মাংস ব্যবসায়ীর ২০ হাজার টাকা জ’রিমানা

খুলনা মহানগরীর তালিকাভূক্ত ৪ শীর্ষ স*ন্ত্রাসী গ্রেফতার

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ভেড়ামারায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে মেয়র ছানুসহ ৬২ আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার