crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গ্রিন অ্যাণ্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

“জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা” এই স্লোগানকে সামনে রেখে গ্রিন অ্যাণ্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অডিনেশন অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) দুপুরে দিনাজপুর প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশবান্ধব সামগ্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিনাজপুর ও পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

এর আগে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষিনির্ভর এলাকা হলেও বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য একটি ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার -পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের শারীরিক স্বস্তি ও সুন্দর জীবন যাপন করতে শেখায়। আগামী এক বছরের মধ্যে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়েক্রমে গ্রিন অ্যাণ্ড ক্লিনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের সম্পাদক মোঃ আকরাম হোসেন বাবলু।

এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের নর্দার্ণ বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টার (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও, প্রকল্প বিষয়ে বিস্তারিত দিক তুলে ধরে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি‘র সিনিয়র ম্যানেজার সেবাষ্ঠিয়ান পিউরীফিকেশন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর (অপারেশন ও টেকনিক্যাল প্রোগ্রাম) লিমা হান্না দারিং, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

সব শেষে শিশু পার্কে গিয়ে পরিবেশবান্ধব পার্ক করার লক্ষ্যে কয়েকটি ঔষধি গাছ রোপণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়