crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারী বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন (DDLG) উপসচিব জেবুনাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, ট্যাগ অফিসার মোজ্জামেল হক, টিসিবির প্রতিনিধি, সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। টিসিবির নির্ধারিত মূল্যে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকায় বিক্রি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি কমাতে সরকার ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে লাইনে দাঁড়ান। অনেকেই সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৫০ বৎসরের গুনাহ মাফের আমল

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডোমারে সাবেক ফুটবল খেলোয়াড়দের পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের ত্রাণ সামগ্রী বিতরণ

রংপুরে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু ও নানা কর্মসূচি পালিত

গ্যাস যে দামে কেনা হবে সেই দামই গ্রাহককে দিতে হবে: প্রধানমন্ত্রী

গ্যাস যে দামে কেনা হবে সেই দামই গ্রাহককে দিতে হবে: প্রধানমন্ত্রী

চকরিয়ায় নোবেল হত্যায় ৩২ জনের নামে মামলা,আটক-৪

জগন্নাথপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা

২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ

গত ১০ বছরে বিএসএফের গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি নিহত

খুলনায় ‘এ কে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ’ এ ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

খুলনায় ‘এ কে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ’ এ ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার