crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ব্রীজ নির্মাণের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় নবগঙ্গা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের অধীন ১২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রীজের দুইটি বৃহৎ আকারের গার্ডার (বেষ্টক) ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রীজে গার্ডার ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লউ ০৩ প্যাকেজের আওতায় ব্রীজটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে এখন ব্রীজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

কোম্পানীর ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধানতাবশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুইটি নিচে পড়ে ভেঙ্গে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অভিযোগ উঠেছে, কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পরিদর্শন করে দেখা গেছে, ব্রীজের কাজে ব্যাবহৃত পাইপ ও সার্টারগুলো দীর্ঘ দিনের পুরানো ও মরিচা ধরা। প্রায় দেড়শ টন ওজনের দুইটি গার্ডারের ভর সইতে না পারায় গার্ডার দুইটি পড়ে গেছে।

বিষয়টি নিয়ে প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হন নি। তবে সাইট ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে বুঝে বলা যাবে। তবে নিশ্চয়ই কাজে কোন ত্রুটি ছিল।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। এই প্রজেক্টের একটি অফিস যশোরে আছে। তাদের সাথে কথা বলুন। আমরা ব্রীজ নির্মাণের কোনো খোঁজই রাখি না বলে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী অভিযান, অসাধু ব্যবসায়ীদের  ৬ লাখ টাকা জ’রিমানা

দাউদকান্দিতে ইউএনও’র নেতৃত্বে দিনব্যাপী অভিযান, অসাধু ব্যবসায়ীদের ৬ লাখ টাকা জ’রিমানা

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রীর নারীদের আত্মকর্মসংস্থানে অবদান

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

পুলিশের ৫০ কর্মকর্তার বদলি

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

মেলান্দহ কৃষি ব্যাঙ্ক কর্মকর্তা গ্রাহকের প্রায় কোটি টাকা চুরির দায়ে গ্রেপ্তার

দেশবিরোধী অ’পতৎপরতার বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল

দেশবিরোধী অ’পতৎপরতার বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩

শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের উদ্যোগে ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ