crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ইসলামপাড়া গ্রামের একসময়কার হতদরিদ্র রিকশাচালক খসরু আলমের ছেলে আজমীর আলম (৩৫) এখন কোটি কোটি টাকার মালিক। মাত্র পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে প্র*তারণার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি সুসংগঠিত প্র*তারক চক্র।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, তার স্ত্রী তানিয়া আক্তারের নামে থাকা একটি ব্যাংক হিসাবেই জমা রয়েছে অন্তত ১ কোটি ৩০ লাখ টাকা।

পুলিশ জানায়, আজমীর আলম নিজেকে কবিরাজ পরিচয়ে মানুষের আস্থা অর্জন করতেন। পরে সেই বিশ্বাসকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্র*তারণার ফাঁদে ফেলতেন। তার নেতৃত্বে পরিচালিত চক্রের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে পুরো নেটওয়ার্ক পরিচালনা করা হতো।

অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত। এছাড়া অর্থের প্রলোভন দেখিয়ে তরুণদের দলে ভেড়ানোরও অভিযোগ উঠেছে।

তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইলের মিনিট ও ইন্টারনেট প্যাক অফারের প্রলোভন, কবিরাজি চিকিৎসার নামে ভুয়া প্রচারণা এবং লটারিতে পুরস্কার জেতার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। তারা ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি ও পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করতো এবং পরে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে প্র*তারণা সম্পন্ন করতো।

বিভিন্ন এলাকা থেকে একের পর এক অভিযোগ পাওয়ার পর চক্রটির ওপর নজরদারি শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। দীর্ঘদিন মনিটরিংয়ের পর চক্রটির মূল হোতা আজমীর আলমসহ সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, “চক্রটির আর্থিক লেনদেন, সদস্যদের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত প্র*তারণামূলক প্রচারণার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস এখন ভিক্ষুক!

কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

গাইবান্ধায় করোনায় মৃত্যুবরণকারীর দাফনের ব্যবস্থা করবেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার কবির

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুমকি সিটিবাজার ব্যবসায়ী সমিতির

পঞ্চগড়ে নারী দিবস উদযাপন

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার