crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে হারিয়ে যাওয়া ও চু*রি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

তিনি জানান, ‘গত এক মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৫০টি চো*রাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। হারানো বা চু*রি হওয়া মোবাইল উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি এ সফল অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, হারানো মোবাইল ফিরে পাবেন—এমন আশা তারা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইলের মালিকরা।

অনুষ্ঠান শেষে মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ জনমনে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

হোমনায় ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী চঞ্চলকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ‘পাইপগানসহ’ গ্রেপ্তার-১

মধুপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে এলাকা সুরক্ষায় প্রেস ব্রিফিং ও আলোচনাসভা

জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় চু*রি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চো*র

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

পাটগ্রামে জুয়েল হত্যা: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয শিশু দিবস পালিত

শোক সংবাদ