crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শান্তিতে ঘুমাতে চাই’ স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আ*ত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

​সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে তার বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

​আ*ত্মহত্যার চেষ্টার আগে খাদিজা মল্লিক সীমু তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন, সেখানে তিনি লিখেছেন: আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক আ*ত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই খাদিজা হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার বিকেলে সেখানে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

​দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, ‘রাত সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে। তবে তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল ​শিবলী সাদিকের ব্যক্তিগত জীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রে। ২০১১ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে পারিবারিক বনিবনা না হওয়ায় সালমার সাথে তার বিচ্ছেদ ঘটে। ​২০১৯ সালের ৮ জুন পারিবারিকভাবে খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন শিবলী সাদিক।

​খাদিজার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে ফেসবুক স্ট্যাটাসে বিয়ের পর থেকেই জু*লুম ও অন্যায় সহ্য করার যে অভিযোগ তিনি তুলেছেন, তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
​সাবেক এমপির স্ত্রীর এই চরম পদক্ষেপের নেপথ্যে কেবল মানসিক অসুস্থতা নাকি দীর্ঘদিনের পারিবারিক কলহ, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে ধরন্ত করলা ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা  রক্ষার্থে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে মানববন্ধন

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ৮৪৫

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

দাউদকান্দিতে চাঁদাবাজ,ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান নাজমুল হক বাবু

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার