crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
শনিবার ২৮ মার্চ দিনাজপুর শহরের পুলহাটের চাউল কল মালিক গ্রুপের নিজস্ব মিলনায়তনে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের কোষাধ্যক্ষ রজত কুমার বসাক।

উক্ত সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি মোকাদ্দেসুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, ধঃসঃকঃ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মোছাদ্দেক হুসেন, মোঃ আবু বকর ছিদ্দীক (সভাপতি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি), নির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান, মোঃ সামিউল আলশ, মোঃ মোর্শেদুল ইসলাম।

অনুষ্ঠানে চাউল কল মালিক গ্রুপের প্রচার সম্পাদক মোঃ রবিউল আলম বাবুর উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সুজা-উর-রব চৌধুরী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, এ্যাডহক কমিটির সাবেক আহবায়ক ময়েজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, প্রসান্ত সাহা, রাজিউর রহমান রাজু, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দসহ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলহাট কালুপীর মাদ্রাসার মাওলানা মোঃ আবুল কাশেম সরকার ও গীতা পাঠ করেন শ্রী ভবদীশ চন্দ্র ব্যানার্জী। এছাড়াও উক্ত সাধারণ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি খালেদা জিয়ার খালাতো বোন, ক্রীড়াঙ্গনের মুখপাত্র মরহুমা শামীমা সাত্তার মিমু এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের দাবিতে যে সকল ছাত্র-জনতা শহিদ হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন এবং বিগত ১ বছরে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের যে সকল সম্মানিত সদস্য/সদস্যা, তাদের পরিবার পরিজন ও জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ যাঁরা চির বিদায় নিয়েছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ইউপি নির্বাচনে ১ কেন্দ্রের ফল স্থগিত, আরেক কেন্দ্রে পুনঃভোট

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা মো. শাহিন খান

রমেকে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ, অ ব রু দ্ধ পরিচালক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাটে মোজাম পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিক ও ২ নারীসহ ৩ জনের অ’র্থদণ্ড

ডিমলায় চালককে অচেতন করে অটোবাইক নিয়ে পালানোর সময় নারীসহ আটক ৩

মিরপুরে নবীন ল্যাবরেটরিজের মেরী গোল্ড নামক কাশির সিরাপ খেয়ে শিশুসহ নিহত-২, আহত-১

ঝিনাইদহে সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মমতাময়ী মা

ঘটবর প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত