crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৫ দিনের রিমাণ্ডে এক/এগারোর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৪, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

সাবেক সংসদ সদস্য ও এক/এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানায় করা মা*নবপাচার মামলায় তাকে রিমাণ্ডে নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ রিমাণ্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ১০ দিনের রিমাণ্ড আবেদন করেছিল।

এর আগে সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ‘মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবপাচার, প্র*তারণা, চাঁ*দাবাজি, হ*ত্যাসহ ঢাকায় পাঁচ এবং ফেনীতে ছয়টি মামলা রয়েছে। ফেনীর একটি মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।’

এক/এগারো সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

অবসর পরবর্তীকালে জনশক্তি রপ্তানি খাতে যুক্ত থেকে মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাথরঘাটায় দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জেলেকে শেকলে বেঁধে নির্যাতন!

ক ছাড়াই ইংরেজি শিখুন

হোমনা-মেঘনা আসনে সংসদসদস্য পদপ্রার্থী কে এই মনোয়ার সরকার

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান 

রংপুরে দুই সাংবাদিকের হা’মলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও 

ডোমার পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কেন গেজেট করে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : পলাশ কান্তি নাগ

কেএমপি’র অভিযানে ‘ইয়াবা’সহ গ্রেফতার-১

ভয়াবহ করোনায় কোটচাঁদপুরের একমাত্র সরকারি আবাসনের ১৬ টি পরিবারে নেই ত্রাণ!

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ সব আদালত বর্জনের সিদ্ধান্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির