crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর সদরের আটোর মোহাম্মদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আ*ত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আ*ত্মসাৎ, দু*র্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও স্থানীয় কয়েকজন এলাকাবাসীর পক্ষ হতে দিনাজপুর জেলা প্রশাসক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া একই অভিযোগ দিনাজপুর জেলা দুদক কার্যালয়েও দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের অন্তর্গত আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিব
গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ হতে অদ্যাবধি মাদরাসা ফান্ডের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা মাদরাসার ফান্ডে জমা না করে আত্মসাৎ করেছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ মাদরাসার শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ হতে উল্লেখিত টাকা আদায়ে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর পৃথক দুইটি আবেদন করা হয়

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এর মাধ্যমে ঘটনার ব্যাপারে শুনানি হয়। শুনানিতে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উক্ত টাকা মাদরাসার ব্যাংক একাউন্টে অতিসত্তর জমা করার নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত অধ্যক্ষ মাদরাসার ব্যাংক একাউন্টে কোন প্রকার টাকা জমা করেননি।

এ কারণে মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ হতে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

ডোমার মির্জাগঞ্জে ধর্ষণ করতে গিয়ে শিক্ষক শ্রীঘরে

হোমনায় সার্কেল এএসপি’র অভিযানে গাঁজাগাছ উদ্ধার

প্রতিনিধি আবশ্যক

রংপুরে কারাবন্দি সাংবাদিক মিলনের মুক্তির দাবিতে মানববন্ধন

ফেনীর পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’, দুদকের মামলা

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালন

করোনায় সারা দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৯

সরিষাবাড়ীতে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

পঞ্চগড়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদাকে ফুলেল শুভেচ্ছা