crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৫, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
‘নারী ও কন্যার প্রতি স*হিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ (২৫- নভেম্বর হতে ১০ ডিসেম্বর ) ২০২৫ পর্যন্ত জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ,দিনাজপুর ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ রেজা, ডে-কেয়ার সেন্টার এর কর্মকর্তা রেজভিন শারমিনাজ, পল্লীশ্রী’র পক্ষ থেকে শাহেজাদী শিরীন, ব্রাক এরিয়া ম্যানেজার মোছাঃ সামিরা খাতুন, দীপ্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হান্না রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রতিনিধি শিশির রোজারিও, ডেমোক্রেসি ওয়াচ এর প্রতিনিধি সানজিদা আক্তার প্রমুখ।

মহিলা বিষয়ক অধিদপ্তর ,দিনাজপুর জেলা কার্যালয়ের নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি পালন করবে বলে দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেন। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে নারী নি*র্যাতন প্রতিরোধে ১৫ দিন ব্যাপী বিভিন্ন নারী সংগঠনের মাধ্যমে উঠান বৈঠক, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে গণপরিবহণ এবং দৃশ্যমান স্থানে স্টিকার, লিফলেট বিতরণ ও প্রচার- প্রচারণা, রচনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, স্থানীয় স্যাটেলাইটের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক তথ্য সম্প্রচার করা, আলোচনাসভা এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক

ঝিনাইদহ জেলা জুড়েই চলছে অবাধে ফসলি জমিতে পুকুর খনন, শেষ হয়ে যাচ্ছে ফসলি জমি

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার ১০ নং পৌর কমিশনার লাভলু

পঞ্চগড়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রেমের টানে চায়না থেকে বিরলে, চলছে বিয়ের প্রস্তুতি!

বকশীগঞ্জে দুই ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি

মাদারীপুরে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রেফতার

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

পঞ্চগড়ে করোনায় আরো একজনের মৃত্যু

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য ও ত্যাগী সভাপতি আকরাম হোসেন