crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ীভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দপ্তরের শিক্ষক/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ডোমার উপজেলার আহবায়ক শামছুদ্দিন হোছাইনী সুফি।
প্রচার সম্পাদক রইছুল আলমের সঞ্চালনায় শিক্ষক আব্দুল ওয়াদুত, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক হোসেন রাজু বক্তব্য রাখেন।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় মাওঃ আব্দুল খালেক, এএসএম আব্দুল কাদের, আফসানা ইয়াসমিন আশা, দুলাল চন্দ্র রায়সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকায় আন্দোলনরত শিক্ষককে পুলিশ কর্তৃক মা*রধরের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষক মহল।

অতি দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ডিমলায় পল্লীশ্রী’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নি’হত

হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়রকে পিটিয়ে ত্রাণের টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

সংরক্ষিত নারী আসনে ৪৯ সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রংপুরের বীজ আলু সংকট দিশাহারা কৃষক

২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ

হোমনায় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন