crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাল থেকে লাগাতার আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, ব্যাহত হতে পারে শ্রেণি কার্যক্রম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামীকাল রবিবার থেকে দুই দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষকদের দাবিগুলো হলো—বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ এবং মেডিক্যাল ভাতা ১৫০০ টাকা করা।

জানা যায়, কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যে সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি সাংবাদিকদের বলেন, ‘রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। অনেক শিক্ষক-কর্মচারী ইতিমধ্যে ঢাকায় এসেছেন। আগামীকাল প্রেস ক্লাব এলাকা শিক্ষক-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে।’

তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শিক্ষক-কর্মচারীদের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি সর্বদা প্রস্তুত আছি।’

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের এক চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। ভাড়া বৃদ্ধির পরিপত্র ৫ অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে ওই পরিপত্র প্রত্যাখ্যান করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান শিক্ষক-কর্মচারীরা।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ করে। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তারা ফের আন্দোলনের ডাক দেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪৯তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, পরীক্ষার্থীদের মানতে হবে ১৩ নির্দেশনা

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হ*ত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে বাস্তবে রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটচাঁদপুরে শিক্ষক কর্তৃক কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

গৌরীপুরে আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস উদযাপন

গৌরীপুরে আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস উদযাপন

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক বিজিবির হাতে আটক

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

বঙ্গবন্ধু সেতুর নিচে বোরো ধান রোপণ, নাব্যতা হারাচ্ছে যমুনা নদী

ডোমারে প্রত্যাশা সংগীত একাডেমীর সাংস্কৃতিক সন্ধ্যা

পঞ্চগড়ে অবৈধ স্থাপনা গু*ড়িয়ে দিল জেলা প্রশাসন