crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সবাইকে সেদিকে নজর রাখতে হবে। যেসব প্রকল্প চলমান রয়েছে, তা সময়মতো শেষ করার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম- দুর্নীতি সহ্য করা হবে না। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে।’

শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে এসে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এর আগে উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন। তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জের ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. সামছুল ইসলামসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধা’ক্কায় শ্রমিক নি’হত

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধা’ক্কায় শ্রমিক নি’হত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

মঙ্গলবার থেকে সারাদেশে বিএনপির টানা ৩ দিনের অবরোধ ঘোষণা

কুষ্টিয়ায় ২৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

ব্যক্তিগত গাড়িতে ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাবে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার