crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ এক ব‍্যবসায়ী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের একটি নিয়মিত টহল দলের কমান্ডার ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদকদ্রব্যসহ একজন মাদক ব‍্যাবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন মোঃ কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ, ১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণসহ এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী মোঃ সেলিম মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক মাদক ব‍্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। জননিরাপত্তা নিশ্চিতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরের জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্ররক্ষা দিবস পালিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ছয়জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

হোমনায় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান

ডোমারে জাতীয় পাটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষিরা, দামে খুশি নয়

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার