crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মা*রধর, আটক ১০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসারকে মা*রধরের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

আটকরা হলেন- মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে আল মামুন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামিরা কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানকে মা*রধর করে। এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ -এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

ডোমারে নারী কল্যাণ সমিতির মাস্ক, গ্লাভস ও শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন

নেপালের অস্থিরতায় বাংলাবান্ধা বন্দরে আটকে পড়ল পাট রপ্তানি

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সা’জাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-স-হ ৩ ব্যবসায়ী গ্রেফতার

বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা