crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে  ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
কেএমপির মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ৩০ জুলাই ২০২৫ খ্রি. দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ পরিচয়দানকারী ভুয়া পুলিশ ১. শাহেদ হোসেন (৩৩), পিতা-মো: ইকবাল হোসেন, সাং-নিজগ্রাম, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-বাসা নং-২২/২, গগন বাবু রোড, থানা-খুলনা এবং ২. জনি চৌধুরী (৪১), পিতা-মৃত: তৈয়ব আলী, সাং-রায়পুর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, এ/পি সাং-ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট, থানা-খালিশপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। ভুয়া পুলিশ সদস্যদের হেফাজত হতে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামীদ্বয় ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-৩৬ তারিখ-৩০/০৭/২০২৫, ধারা-১৭০/১৭১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

তারাগঞ্জে সাংবাদিককে তু’লে নিয়ে মামলা দেওয়া সেই ওসিকে স্ট্যান্ড রিলিজ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডোমারে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী বহাল তবিয়তে

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

মধুপুরে ৮০ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড!

মোল্লাহাটে ধ’র্ষণের শিকার ৯ বছরের শিশু, ধ’র্ষক গ্রেফতার

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাগর-রুনিসহ সাংবাদিক হ*ত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

জামালপুরে অভিনব কায়দায় ‘ইয়াবা পাচারকালে’ দুই যুবক গ্রেফতার