crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পারভীন কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুলাই বুধবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,২২ জুলাই মঙ্গলবার রাতে তাকে পৌর শহরের স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক গণ মাধ্যমকে বলেন, ‘জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিনা পারভীন কাকলী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাকশাল ও জাতীয় পার্টির সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার কন্যা।
তার পিতা এমপি নির্বাচিত হওয়ার আগে জামালপুর পৌরসভার (১৯৮৫ দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচিত) হন। পরে শফিকুল ইসলাম খোকা জামালপুর সংসদীয় আসন ৩ মেলান্দহ – মাদারগঞ্জে থেকে ১৯৮৬ সালে বাকশাল থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে দুইবার জাতীয় পার্টির এমপি নির্বাচিত হন। ১৯৯০ সালে স্বৈ*রাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলে তিনি কিছুদিন আত্মগোপনে থাকেন।পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে তিনি আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

প্রয়াত এমপি শফিকুল ইসলাম খোকার মেয়ে সেলিনা পারভীন কাকলী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে গ্রেফতারের আগ পর্যন্ত সব সময় সরব ও সোচ্চার ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈদে সরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় স্ত্রীকে ছু*রিকাঘাত করে স্বামীর আ*ত্মহত্যা

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান

হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০৮ জন

জগন্নাথপুরে ইউপি নির্বাচনে নৌকা ডুবানোর চেষ্টা সফল হয়েছে আ,লীগ নেতা হারুনের

সুন্দরগঞ্জে পূজামণ্ডপ শেষে ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি