crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সেই দুপুর থেকে আটকে থাকার পর অবশেষে অবরুদ্ধ দুই উপদেষ্টা, একজন প্রেস সচিব এবং একজন সহকারী প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন। এর আগে তারা দুপুর থেকে মাইলস্টোন স্কুলে অবরুদ্ধ ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা বের হয়ে গাড়িতে উঠে চলে যান। এ সময় তারা কোনো কথা বলেননি।

উপদেষ্টারা হলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ ছাড়া প্রেস সচিব শফিকুল আলম ও একজন সহকারী প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক শতাধিক পুলিশ সদস্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশ করে বের করে উপদেষ্টাদের নিরাপদে নিয়ে যান। তারপর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধায় বিকেল সাড়ে ৪টার পর আবারও কলেজের ভেতরে প্রবেশ করেন দুই উপদেষ্টা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থল পরিদর্শনে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।

কলেজের সামনের রাস্তা অবরোধ করে ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ –এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি করলে সেটি সরকার মেনে নিয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

Get more nutrition in every bite

কুমিল্লায় টিপরা বাজারের নিখোঁজ ফল দোকানদারের অ’র্ধগলিত মৃ’তদেহ উদ্ধার

কুমিল্লায় টিপরা বাজারের নিখোঁজ ফল দোকানদারের অ’র্ধগলিত মৃ’তদেহ উদ্ধার

মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ

দৌলতপুরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন ২ ভোট আর ৪ ভোট !

ইসলামপুর ইউপি নির্বাচনে আ’লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা খোরশেদুল আলম লেবুর বিকল্প নেই

রংপুরে বাকশিস’র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সমাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে আমাদের করণীয়

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড