crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈদ-উল-আযহা উপলক্ষে বিন্নাটী ইউনিয়নে বিনামূল্যে  ভিজিএফ এর চাল বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্নাটী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ২ জুন (সোমবার) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, “এ বছর আমাদের ইউনিয়নের জন্য ৩৭৪৩টি ভিজিএফ ফ্যামিলি কার্ড বরাদ্দ পেয়েছি। প্রতিটি ইউপি সদস্যের মধ্যে সমানভাবে কার্ডগুলো ভাগ করে দিয়েছি, যাতে তারা নিজ নিজ ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের মাঝে তা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারেন। বরাদ্দ সীমিত হওয়ায় সবাইকে দিতে পারিনি, তবে যা পেয়েছি তা ন্যায্যভাবে বিতরণের সর্বোচ্চ চেষ্টা করেছি।”

উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যবেক্ষণ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন সচিব মোছাঃ নাজমা আক্তার, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুনা আক্তার (ওয়ার্ড ৪,৫,৬), মোছাঃ জোহরা আক্তার (ওয়ার্ড ৭,৮,৯), ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম (ওয়ার্ড ৮), মোঃ খোকন (ওয়ার্ড ৭), মোঃ কামরুল (ওয়ার্ড ৪), মোঃ আফজাল (ওয়ার্ড ৫), মোঃ কামাল হোসেন (ওয়ার্ড ৯), মোঃ বকুল মিয়া (ওয়ার্ড ১) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, “এই বছর যতগুলো ভিজিএফ কার্ড পেয়েছি তা সবার মাঝে সঠিকভাবে বণ্টন করেছি। ভবিষ্যতে আরও বেশি বরাদ্দ পেলে আরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো—এই আশা করছি।:

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইসির নির্দেশনা

সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে কি-না?

ঝিনাইদহে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুর সিটি বাজারে ৩টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৯ প্রতিষ্ঠানের জরিমানা

পঞ্চগড়ে ৬ শতক জমির বিরোধকে কেন্দ্র করে নারী খুন 

খুটাখালীর ৪ ও ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

ঝিনাইদহ জজ কোর্টের উকিল বারের নাম ভাঙিয়ে নিজেকে উকিল পরিচয়ে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী