crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই: সেনা সদরের ব্রিফিং

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে জানিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।

সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা।

তিনি বলেন, ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা বলেন, ‘সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি।’

বন্দর-করিডর নিয়ে প্রশ্নের জবাবে নাজিম উদ দৌলা বলেন, ‘জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না।’

এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে—এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এ বিষয়ে আমাদের অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

আদমদীঘিতে গৃহবধু ধ-র্ষ-ণে-র শিকার, থানায় মামলা

ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২

রংপুরে ৬ দফা দাবিতে ভূমিহীনদের মিছিল ও সমাবেশ

রংপুরে ৬ দফা দাবিতে ভূমিহীনদের মিছিল ও সমাবেশ

হোমনায় আস্থা স্কলারশিপ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ডা. জাহিদ হোসেনকে জেলা ড্যাবের ফুলেল শুভেচ্ছা

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না: হাইকোর্ট

মুক্তিযুদ্ধের প্রথম শহিদ শঙ্কু সমজদারের বাড়িতে রংপুরের জেলা প্রশাসক

হুগলী বিস্কুট কোম্পানি লি. এর মালিক-শ্রমিকের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

হুগলী বিস্কুট কোম্পানি লি. এর মালিক-শ্রমিকের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল