crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এবারের ঈদুল আজহার ছুটি ১০ দিন, যা রয়েছে প্রজ্ঞাপনে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আসন্ন ঈদুল আজহায় ১০ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকিবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে কু’খ্যাত ডা’কাত পরিমল গ্রেফতার

শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের কম্বল বিতরণ

পঞ্চগড়ে কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা, কাচারি চত্বরে হা*তাহাতি আহত ৭

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

ডোমারে আশা’র শিক্ষাসেবিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রে’নেড হা’মলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত

নির্বাচনি আচরণবিধির সংশোধনী প্রকাশ

হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

বসানো হলো পদ্মা সেতুর ১৮তম স্প্যান, দৃশ্যমাণ হলো সেতুর ২ হাজার ৭০০ মিটার