crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

 

                       ছবি সংগৃহিত

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৫ জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মির্জা আজম এমপির ঈদ উপহার বিতরণ

নতুন পে-স্কেলে জুলাই থেকেই  বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোট গ্রহণ

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনাসভা

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

পটুয়াখালীতে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা 

ক ছাড়াই ইংরেজি শিখুন

চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ‘র নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা, পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন

পাবনায় ইউএনওকে সাঁথিয়া প্রেস ক্লাবের বিদায় সম্মাননা প্রদান