crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২০, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব্বত) এর ছেলে মিলনের বাসায় তারা দু’জন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ‘ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে সোলাইমানের বড় মেয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধির বালাই নেই!

ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ দোকানির অর্থদণ্ড

ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ দোকানির অর্থদণ্ড

ঝিনাইদহে এলজিইডির বালি সাপ্লাইয়ের ঠিকাদারী নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ,থানায় জিডি

গাইবান্ধায় বাঁধ পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

রংপুরে শেখ মুজিবের ১০১তম জন্মবার্ষিকীতে শতাধিক শিশুর কন্ঠে সম্মিলিত জাতীয় সংগীত

খুলনায় সাংবাদিকদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

ঝিনাইদহে ১০টাকা কেজি চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে প্রশাসন

কোরবানির গরু ‘হোমনার ভাগ্যরাজা’ কে বিক্রয় করা হবে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

পঞ্চগড়ে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে  আটক ২