crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিবপুরে মাদ্রাসাছাত্রী ধ*র্ষণকারী আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
নরসিংদীর শিবপুর বাগাব ইউনিয়নের সোনাইমুড়ী টেকে চাঞ্চল্যকর ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধ*র্ষণ মামলার পলাতক আসামি নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১১।

শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নরসিংদীর সিপিএসসি কার্যালয়ের উপ পরিচালক মেজর ইবনে আলম।

তিনি জানান,বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই স*ন্ত্রাসী, চাঁ*দাবাজ,জ*ঙ্গি দমন,অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার,চাঞ্চল্যকর হ*ত্যাসহ আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর, পশ্চিম বাজার এলাকা থেকে নরসিংদীর শিবপুরে বারো বছরের কিশোরীকে ধ*র্ষণের ঘটনায় অভিযুক্ত নারায়ন পালকে গ্রেফতার করেন। ধ*র্ষণের পর থেকে সে আত্মগোপনে ছিলো। এ ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেন র‍্যাব- ১১।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ী এলাকায় আম কুড়াতে গিয়ে ধ*র্ষিত হয় ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী। পরে ৯ এপ্রিল ধ*র্ষিতার বাবা বাদী শিবপুর থানায় মামলা দায়ের করেন।এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল রাতে ধ*র্ষণকারী নারায়ন পালের বসত বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা পৌরসভার বাজেট ঘোষণা

চিলাহাটি রেলস্টেশন পরিদর্শনে হাই কমিশনার

নাসিরনগরে ঝড়ে ৪৫ টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, ভে’ঙ্গে পড়েছে ১৫ টি বিদ্যুতের খুঁটি

বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল

প্রতিনিধি আবশ্যক

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের নিয়মিত মনিটরিং চলমান

ইসি যে সময় ভোটের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনা করেন : শিক্ষামন্ত্রী

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেলসহ আটক ৪

রংপুরে থমকে গেছে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের কাজ (পর্ব-২)