crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর সদর থানার পুলিশের অভিযানে মাদক পা*চার চক্রের ৩ সদস্যকে আটক করেছে। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪শ’ ৩৪ বোতল ফেন্সিডিল, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি গাড়িও আটক করে থানায় জব্দ করা হয়েছে।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার জামালপুর মেডিকেল কলেজ এর বিপরীতে অভিযান চালানো হয়। এসময় মনিরাজপুর ছোটগড় এলাকার জনৈক হাফিজুর রহমান আকন্দ এর পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য ২টি গাড়িতে স্থানান্তরের সময় ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় এক হাজার চারশত চৌত্রিশ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায় যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৬৮ হাজার টাকা। এছাড়াও একটি চটের বস্তার ভিতর থেকে ২৪ বোতল আইকনিক ভারতীয় মদ পাওয়া গিয়েছে যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।’

আটক ব্যক্তিরা হলেন , মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মো: আ: মালেক খোকন (৪৭), একই উপজেলার ভাবকী গ্রামের মো: আজিজুর রহমান বাবু (২৪), এবং পাটুনিপাড়া গ্রামের মো: হাফিজুর রহমান (৪০)। গ্রেফতারদের মধ্যে মোঃ মালেক খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। অন্যরাও এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ি নিয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

শ্যামনগরে ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার

দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি

নাসিরনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

শৈলকুপায় ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত