crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে শিশু আছিয়ার হ*ত‍্যাকারীদের ফাঁসির দাবিতে নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
মাগুরার শিশু আছিয়াকে পাশবিক নি*র্যাতনের পর হ*ত‍্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি ও সারাদেশে অব‍্যাহত নারী ও শিশু নি*র্যাতনের প্রতিবাদে আজ ভৈরবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই( নিসচা) ভৈরব শাখা।

আজ রবিবার সকাল ১১ টায় ভৈরব পৌর শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচার কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা সদস‍্য দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সুজন, শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী মোঃ আনিসুর রহমান কাপন, রক্তসৈনিক নজরুল ইসলাম, শিক্ষক মোঃ জাকির হোসেন, নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জয়িতা আফসানা নাজনীন প্রিয়া,বিশিষ্ট সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ও নীপা রহমান। বক্তারা বলেন- একটি সভ্য সমাজে শিশু ও নারীদের প্রতি এমন বর্বরতা কোনভাবেই মেনে নেওয়া যায়না নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমনে সচেতনতা বাড়াতে হবে। নিসচা সড়ক যোদ্ধারা আরো বলেন শুধু ভৈরবে নয়, সারাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। শিশু আছিয়ার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

চিরনিদ্রায় শায়িত হলেন রেবেকা মমিন এমপি

রংপুরের ইট ভাটায় জ্বালানি হিসেবে প্লাস্টিক বোতাম এর ব্যবহারে জীববৈচিত্র বিপন্ন

শিক্ষানবীশ আইনজীবী রনি’র উপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উন্মুচন

রংপুরে প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধনে পুলিশের লাঠিপেটা , ১০ নেতাকর্মী আটক

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করায় আনন্দ র‌্যালি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

জা’লিয়াতি মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন চক্রের ৫ সদস্য গ্রে’ফতার