crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

 

পুঠিয়া, রাজশাহী প্রতিনিধি।।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখার উদ্য্যেগে সমাবেশ, আলোচনা সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আল্লাহর অলি শাহ্ করম আলী রহঃ বিড়ালদহ মাজারে গান বাজনা, নাচ, নেশা ও ওরস নিষিদ্ধ, দেশের ভিতর চু*রি, ছি*নতাই, রা*হাজানি বন্ধ, শাহবাগীদের নিষিদ্ধ করা, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের হ*ত্যার বিচার করা ও আসিয়ার ধ*র্ষণ মামলার আসামিদের ফাঁসির দাবিতে মূলত এই সমাবেশ, আলোচনা সভা এবং মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ, পুঠিয়া বরাবর স্মারকলিপি পেশ করেন।

উক্ত সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখা সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখা সাধারন সম্পাদক, মাওলানা মোঃ শফিকুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপস্থিতে অনুষ্ঠানটি বেলা ১২.২০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

ঝিনাইদহে ডাকাতি, ছিনতাইসহ ৯ মামলার আসামি ডাকাত সর্দার সোহরাব অস্ত্র ও গুলিসহ আটক

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে চুয়াডাঙ্গায় ই-কর্মাস প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তা গ্রেফতার

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ডোমারে ফাবিহা মটরস্ এর শুভ উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা , থানায় অভিযোগ

বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে দেওয়া হবে মডার্নার টিকা

৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ