crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

 

মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. অভিজিৎ সর্মার সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ মার্চ দেশব্যাপী পরিচালিত হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় ৫ লাখ ১৫ হাজার ৮৫৩টি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
১৩ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ৯৩৪টি টিকাদান কেন্দ্রে শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্ল গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

৬-১১ মাস ও ১২-৫৯ মাসের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে নিরুৎসাহিত করে তিনি বলেন, সুস্থ হওয়ার পরবর্তী এক মাস উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ এবং বাঙ্গরা ও ফটিকছড়ি উত্তর নামে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

চীনফেরত আরেক শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল হতে ঢাকায় স্থানান্তর

৪২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানাকে পুরস্কৃত করলেন আইজিপি

চকরিয়ায় ভিআইপি বাসের ধা-ক্কা-য় বৃদ্ধ নি-হ-ত

লবণচরা থানা পুলিশের অভিযানে মা দ ক সহ ২ ব্যবসায়ী গ্রে ফ তা র

প্রতিনিধি আবশ্যক

মধুপুরে ম্যাচিং প্লান্টের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ময়মনসিংহে ট্রেনে কা’টা পড়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃ’ত্যু

ময়মনসিংহে ট্রেনে কা’টা পড়ে ফার্নিচার ব্যবসায়ীর মৃ’ত্যু