crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় শহীদ সেনা দিবস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।। 

বিগত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যদের ১৬তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ যথাযথ মর্যাদায় পালিত হয়।বাংলাদেশ সেনাবাহিনী এই দিনটি যথাযথ মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব; প্রধান উপদেষ্টার পক্ষে প্রধান উপদেষ্টার সামরিক সচিব; স্বরাষ্ট্র উপদেষ্টা; তিন বাহিনী প্রধানগণ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যগণ। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। এরপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও, ঢাকার মহাখালীস্থ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর হেলমেট হলে রাওয়া কর্তৃক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেনা ও নৌ বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, শহীদ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়গণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান মিরপুর ডিওএইচএস এর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ পরিবারের সদস্যদের কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ওসি’র মতবিনিময়

চার উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য : ইসি

দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে কেএমপি

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১

শোক সংবাদ

শোক সংবাদ

নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

চকরিয়াতে আইএসডিই বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ ও সংস্কারে নগদ সহায়তা বিতরণ

বর্তমানে কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার