crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।

আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

আজ বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার আমরা শিক্ষক সমাবেশ করব। এছাড়া, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি থাকবে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে আমরা আগামীকাল পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেছি। শুক্রবার ও শনিবার ছুটি, এর মধ্যে সমাধান না হলে রোববার থেকে হয়তো আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির দিকে যাব।’

এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন এবং জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসে ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। ২৫ শতাংশ উৎসব ভাতা হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে উৎসব উদযাপন করা সম্ভব নয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর ‘মুক্তি সংগ্রাম যাদুঘর ’ হতে পারে শিক্ষার্থীদের বড় পাঠশালা : ডিসি জামালপুর

হোমনায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষে কলেজছাত্র নি’হত

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

হিজড়াকে বিয়ের ফাঁদে ফেলে শৈলকুপার যুবক আত্মসাৎ করল ১৯ লাখ টাকা!

শৈলকুপায় ২০ বছরে ৯ সদস্যের আত্মহনন, ঝিনাইদহে আত্মহত্যায় শীর্ষে এক পরিবারের সন্ধান!

কালিগঞ্জে শিশু সন্তানকে গলা কে’টে হ’ত্যা করল পা’ষণ্ড বাবা !

কালিগঞ্জে শিশু সন্তানকে গলা কে’টে হ’ত্যা করল পা’ষণ্ড বাবা !

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হাসপাতালে ৩১ শয্যার সেবা, ৩৮টি পদ শূন্য