crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে  জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে “জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ডিসেম্বর) সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিষ চন্দ্র কর, শেরপুর প্রেসক্লাবের কার্যকারী সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ, ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি, ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলার ৪টি উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪টি স্কুল থেকে ২৬০জন, ঝিনাইগাতীর ২৩টি স্কুল থেকে ১৭১জন, নালিতাবাড়ীর ২৬টি স্কুল থেকে ১৭৫জন এবং নকলা উপজেলার ১৩ টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ নিয়ে জেলায় সর্বমোট ১৩৮টি স্কুল থেকে ১০১৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডপস কর্তৃক নির্ধারিত সুবিধাসমুহ প্রদান করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার আটপাড়া ও খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত- অস্ত্র উদ্ধার

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

সাংবাদিক মো. মোকাররম হোসেন ভূঞার পিতার ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন