crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে চোখের পরীক্ষা এবং ছানি ও অপারেশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥ ৯ নভেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ানের অন্তর্গত ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক মরহুম মঈন উদ্দীন আহমেদ চৌধুরীর স্মৃতির উদ্যোগে এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর মেডিকেল টিমের সহযোগিতায় এবং স্পৃহা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির সভাপতি ও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন সিডিএ’র নিবাহী পরিচালক ও ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ ই. মবিন জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমার সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব আজগার উদ্দিন আহম্মেদ চৌধুরী ও আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কনসালটেন্ট ডাক্তার ওয়াহিদা বেগম, স্বাগত বক্তব্য রাখেন ঘুূঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওহেদুজ্জামান চৌধুরী ও সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। সঞ্চাচালকের দায়িত্ব পালন করেন মকলেস আলী।

উদ্বোধন করতে গিয়ে বক্তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক, এই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মরণে ২০০৩ সাল হতে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত, অসচ্ছল জনগণের চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। চোখ হচ্ছে অমূল্য সম্পদ। চোখের যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে। সঠিকভাবে চোখের পরিচর্যা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

বক্তারা আরও বলেন, বিশিষ্ট সমাজ সেবক মরহুম মঈন উদ্দীন আহমেদ চৌধুরীর স্মৃতি স্মরণে এলাকায় ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির মাধ্যমে শিক্ষাবৃত্তি, কল্যাণ ট্রাস্ট ইত্যাদির মাধ্যমে এলাকার মানুষ সুফল ভোগ করছে। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর কনসালটেন্ট ডাঃ ওয়াহিদা বেগমসহ ৮ সদস্যের মেডিকেল টিম দিনব্যাপী প্রচুর চক্ষু রোগীর ব্যবস্থাপত্র, চশমা ও চোখের ছানি অপারেশনের বিভিন্ন প্রকার সেবা প্রদান করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া : আলী রিয়াজ

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিল বিএফএ

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় নিহত-২

ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুরে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ক-টূ-ক্তি, দুই যুবক গ্রেফতার

দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না: হাইকোর্ট

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় পল্লীশ্রী’র চেক হস্তান্তর ও উপকরণ বিতরণ

ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়