crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজিত শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল, বন্ধু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিকরুল হক, সফল আত্মকর্মী রাহেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বন্ধু কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান রোকন, পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, আসাদুজ্জামান মিঠুসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল সমবায় সমিতি হিসেবে বাবুর দোলা পানী ব্যবস্থাপনা সমবায় সমিতি এবং শ্রেষ্ঠ সমবায়ী মনছুর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের যাচাই- বাছাই সম্পন্ন

মরহুম পল্লীবন্ধুর মাজার শরিফের কাজ পরিদর্শন, মাজার জিয়ারত

সরিষাবাড়ীতে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ড. মোশাররফ

শেখ হাসিনার সেই ‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক অ্যাকাউন্ট-সঞ্চয়পত্র ফ্রিজ

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুরে কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি’র-রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই: রিজওয়ানা হাসান