crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ৩১ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় “দলিত ইয়থ ফর ডিগনিটি (ডিওয়াইডি)” প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা।

প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, ‘দলিত সম্প্রদায়কে অবহেলার চোখে না দেখে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে যাতে তারা সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেই সাথে দলিত জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় তারা প্রত্যেকে এক এক জন অনুঘটক হিসেবে কাজ করতে পারে সমাজে।’

সভাপতির বক্তব্যে জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘দলিত সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে অনেক সমস্যা রয়েছে। আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছি। সকল ধরনের বৈ’ষম্য ও স’হিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা তারা ইতোমধ্যে রাখতে শুরু করেছে। এছাড়া দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বৈচিত্রময় জীবিকার প্রবেশাধিকার বৃদ্ধি পেয়েছে। যার ফলে অন্যান্য জনগোষ্ঠীর মত দলিত জনগোষ্ঠীয় রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে।’

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এটিএম নাজমুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ রওনাকুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ খাদেমুল ইসলাম, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার হেলা, হরিবাসফর, অশোক বাসফর, মমতা রানী হেলা, জাতীয় মহিলা সংস্থার জেলা অফিসার নাজমুল আহসান ও এমবিএসকে’র মোর্শেদা পারভীন মলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী

পঞ্চগড়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোমনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

নীলফামারীতে ওয়ান টাচ আইটি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রংপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ৮ বাড়ি লকডাউন

সরিষাবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রংপুরের শিল্পপতি ও সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন