crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৮, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ কর্তৃক, ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮/অক্টোবর নৃ’শংস ও ভ’য়াবহভাবে দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে হ’ত্যার প্রতিবাদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮অক্টোবর) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে, পুঠিয়া পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয় (পিএন স্কুল) মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আমির মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা পূর্ব, শুরা সদস্য হাফেজ মো: হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, অধ্যাপক মিনহাজুল ইসলাম, শুরা ও কর্ম পরিষদ সদস্য, রাজশাহী জেলা পূর্বসহ স্থানীয় বক্তারা।

প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ স্থানীয় বক্তারা তাদের বক্তব্যের ভাষায় আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের উপর যে বিভিন্ন প্রকার নি’র্যাতন করা হয়েছে সে বিষয়ে বর্ণনাসহ শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ কর্তৃক ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার মাধ্যমে ২৮/অক্টোবর ২০০৬ সালে নৃ’শংস ও ভ’য়াবহভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে হ’ত্যার প্রতিবাদে ও হ’ত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান এবং বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের একত্রিত হয়ে আরো সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কথা বলেন। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান এবং এই পর্যন্ত জামায়াতসহ সহযোগী সংগঠনের যে সব নেতাকর্মী শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

দাউদকান্দিতে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে ইসি

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ১২ বিয়ে ও বিপুল পরিমান অর্থ আত্মসাৎ

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এএসআই আটক