crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা>>

কুমিল্লার হোমনায় “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির বাস্তববায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  র‍্যালিটি সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাজী রুহুল আমিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন, পরিবার উপসহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পরিবার পরিদর্শক মো. শাহজালাল।
অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  শিক্ষক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও  শিক্ষার্থীবৃন্দ।
পরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৬ জন বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীকে পরিবার পরিকল্পনা বিভিন্ন কাজে অবদানের জন্য পুরস্কার বিতরণ ও সদন প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে (৫৬ বিজিবির) সতর্ক প্রহরা

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের ছয় মাস জেল

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন নিরুত্তাপ প্রচারণা

খাতেমুন মঈন কলেজ শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে চাকুরির নিয়োগে জা’লিয়াতির অভিযোগ

ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদণ্ড