crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গ্রেফতার হলেন ডা. দীপু মনি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট২০২৪খ্রি.) সন্ধ্যায় তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।

এদিকে, দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ ও বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খালিয়াজুরিতে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে জনবল সঙ্কট

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে জনবল সঙ্কট

ধানমণ্ডিতে জোড়া খুনের ঘটনায় সুরভিসহ ৫ আসামি রিমাণ্ডে

জগন্নাথপুরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

ডোমারে ৪বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে নয়ন আটক

আখেরি মোনাজাতের মাধ্যমে নীলফামারীর ইজতেমা শেষ

তিতাসে মাদক,যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনামূলক সেমিনার

সরিষাবাড়ীতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

রোববার থেকে সব স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলা

ঝিনাইগাতীতে শীতের কাপড়ের দোকানে ক্রেতা শুন্য কাপড়ের মার্কেট