crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মাদারল্যাণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদারল্যাণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবং মতিনা-সোলায়মান ট্রাস্টের সহযোগিতায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সেনারায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নিউজ ব্যাংক-তিনবাংলা প্রধান কবি-সম্পাদক সালেম সুলেরী’র সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এনকে আলম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে কন্ঠশিল্পী সহিদুল সরকার, প্রধান শিক্ষক নূরল ইসলাম বিএসসি, ভাষা সৈনিকপুত্র গোলাম ফারুক, কবি আনোয়ারুল হক, ইউপি সদস্য মিজানুর রহমান, নারী সংগঠক লাভলী বেগম বকুল, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রামানিক লায়ন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি কবি-সম্পাদক সালেম সুলেরী বলেন, ‘শৈত্যপ্রবাহে বেহাল দশা উত্তরবঙ্গের মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কম্বল ও শীতবস্ত্র বিতরণ চলছে। বে-সরকারি খাতে ঢাকার “মাদারল্যাণ্ড ফাউন্ডেশন” হয়েছে বিশেষ স্পন্সর। মতিনা-সোলায়মান ট্রাস্ট ও দিয়েছে দুই শতাধিক কম্বল। এলাকার অসহায় মানুষকে সহায়তা প্রদানের জন্য “মাদারল্যাণ্ড ফাউন্ডেশন” এর চেয়ারম্যান সৈয়দ রানা মুস্তাফীসহ ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। একই দিনে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁও, তেতুলিয়া, ডোমার ও দেবীগঞ্জে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

শরীয়তপুরের সাবেক ডিসির আপত্তিকর ভিডিওকাণ্ডে তদন্ত কমিটি গঠন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পঞ্চগড়ে কোরআনের দুই হাফেজা ছাত্রীকে রাজকীয় বিদায়

ডোমারে ল্যাম্বের প্রজেক্ট ক্লোজিং সভা অনুষ্ঠিত

মানব সেবায় এগিয়ে এলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম

ঢাকা দক্ষিণের শ্রেষ্ঠ কাউন্সিলর কুমিল্লার আনিসুর রহমান সরকার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

পঞ্চগড়ে বিনামূল্যে বই বিতরণ