crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবে না কোনো ক্রেতা, সিদ্ধান্ত হবিগঞ্জ জেলা প্রশাসনের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আগামী মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় রোববার বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভা করেছেন।

কোনো ক্রেতা এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ বিশেষ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়- প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা, খুচরা ১২৫ টাকা নির্ধারণ। পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে ক্রয় করতে পারবেন না। ক্রেতাগণও খুচরা বিক্রেতার কাছ থেকে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না।

এ বিষয়ে জেলা প্রশাসনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে জানাতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল মনসুর, ব্যবসায়ী নেতা দেওয়ান মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি

দিনাজপুর ৬ আসন চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই- হাইকোর্ট

ঝিনাইদহে হাট-বাজারগুলোতে পাটের দাম মণ প্রতি কমেছে ২০০ থেকে ৫০০ টাকা, হতাশ কৃষক!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, কোথাও কোনো কারচুপি হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে অগ্রনী ব্যাংকে চরম অনিয়ম, প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষককে মারধর করার অভিযোগ