crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে ভ’য়াবহ ট্রেন দু’র্ঘটনায় নিহত ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ও যাত্রীবাহী দুটি ট্রেনের ভ’য়াবহ সং’ঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ২০ জনের লা’শ উদ্ধার করা হয়েছে বলে ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে। এছাড়া বহু মানুষ আ’হত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আউটার সিগনালের সামনে এ দু’র্ঘটনা ঘটে।

ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সং’ঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনের দুই বগি উল্টে যায়। পুলিশ ও ফায়ারসার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চা’পা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আ’হত অবস্থায় পড়ে আছেন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নি’হতের সংখ্যা আরো বাড়তে পারে।

দুর্ঘটনার পর ঢাকার সাথে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও রেলওয়ে ঢাকার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য প্রতিমন্ত্রী’র পিতা অ্যাড. মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী পালন

ডোমারে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “অর্ঘ্য” মঞ্চায়ন

হোমনার কৃতীসন্তান ডাঃ মাহবুব ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ

বিশ্বকাপ জয়ী আকবরকে বীর সংবর্ধনা দিলো রংপুরবাসী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১৩ ব্যবসায়ী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ঢল

এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ঢল

ঝিনাইদহে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ

ঝিনাইদহ পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্বে ২৪ ঘন্টার পুর্বেই হত্যা মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ ,পুলিশের সোর্স আটক