crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে পূর্বের রেকর্ড ছাড়িয়ে এবার মিলল ২৩ বস্তা টাকা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদটির রয়েছে আটটি লোহার দানবাক্স। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ১৩ দিন পর শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টায় দান বাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো থেকে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ৬ মে ৪ মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৩ মাস ৬ দিন পর ৮টি দানবাক্স খোলা হলো।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে,  ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় শুদ্ধাচার ২০২১- এ কক্সবাজারের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন চকরিয়ার ইউএনও

ঝিনাইদহে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইটভাটার কাগজপত্র বিহীন ট্রাক্টর, দেখার কেউ নেই

নেত্রকোনার আটপাড়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২

প্রেসিডেন্ট রাইসি-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

শেরপুরে বিষ প্রয়োগে মুরগি মারাকে কেন্দ্র করে আহত-২

দাউদকান্দিতে শিক্ষার্থী অ*পহরণের চেষ্টা, চরম উদ্বিগ্ন আমেরিকা প্রবাসী পিতা

লকডাউন: ঝিনাইদহের উপজেলা শহরেগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট!

স্বাস্থ্যবিধি না মানায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখনকে জরিমানা