crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে স্ত্রীকে আগুনে পু’ড়িয়ে হ’ত্যা মামলায় স্বামীর মৃ’ত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পু’ড়িয়ে হ’ত্যা মামলায় স্বামীর মৃ’ত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

১৭ আগস্ট বৃহস্পতিবার নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই মৃ’ত্যুদন্ডাদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, প্রেমান্দ ক্ষত্রিয় ওরফে শুভন নামে এক ব্যক্তি ইয়াসমিন আক্তার নামে এক নারীর সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে। পরে শোভন ধর্মান্তরিত হয়ে ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনা ও শোভনের বাড়ি ময়মনসিংহে । চাকুরির সূত্রে তারা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বসবাস করতেন। সূত্রে আরও জানা যায়, বিয়ের পর থেকে শোভন জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে গত ২০২০ সালের ১ জুলাই রাতে পা’ষণ্ড স্বামী শোভন তার স্ত্রী ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে জ্ব’লন্ত গ্যাস সিলিন্ডারের চুলার উপর ধা’ক্কা দিয়ে ফেলে দেয়। এতে আ’গুন লেগে ইয়াসমিনের সারা শরীর দ’গ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ১৩ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসমিন মা’রা যান।

পরে এই হ’ত্যাকাণ্ডের ঘটনায় ইয়াসমিন আক্তারের বড় বোন হাজেরা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি প্রেমান্দ ক্ষত্রিয় ওরফে শোভনের মৃ’ত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো.আকরাম হোসেন ও আসামি শোভনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো.দিদারুল ইসলাম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি

ময়মসিংহে মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভে জন্ম নিল যমজ কন্যা সন্তান

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস পালিত

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৮৯৯

শৈলকুপায় মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক গ্রেফতার

জগন্নাথপুরে জু-য়া ও মা-দ-কে-র ছড়াছড়ি, পুলিশ নির্বিকার

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুঠিয়ায় ফের মহাসড়কে ডা*কাতি, ১৯ মহিষবোঝাই ট্রাক লু*ট