crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাদারগঞ্জে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ভুয়া সংস্থা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবশেষে গ্রাহকদের কয়েক কোটি টাকা হা’তিয়ে নিয়ে রাতের আঁধারে অফিসে তালা ঝুলিয়ে পালিয়েছে ‘বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি’ নামের একটি ভুয়া সংস্থা।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, পৌরসভার বালিজুড়ি বাজারের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাসায় ১৫ দিন আগে একটি অফিস ভাড়া নেয়। সেখানে তারা বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি নামের সাইনবোর্ড লাগিয়ে গ্রাহকদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের জামানত সংগ্রহ করে। ২০ জুন থেকে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু রবিবার গভীর রাতে তারা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়।

বাসার বর্তমান মালিক রনি জানান, ১৫ দিন আগে নরসিংদী এলাকার মাহবুব নামের এক জন এসে বাসাটি ভাড়া নেন। তিনি তাদের প্রধান অফিস প্রয়াস ভবন, বেলানগর, নরসিংদী বলে জানান। তার সঙ্গে নারী-পুরুষ মিলে পাঁচ জন স্টাফ ছিল। তারা কী কাজ করেছে তিনি জানেন না। সকাল থেকে অনেক গ্রাহক এসে অফিস তালাবদ্ধ দেখে তাদের জানায়। তারা অফিস বন্ধ দেখে মাহবুবের মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ‘ আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে হতদরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলো- মানবতা একতা ফাউন্ডেশন

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

ডোমারে গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

ডোমারে গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬

কিশোরগঞ্জ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার

ঘোড়াঘাটে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা