crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাংবাদিক নাদিম হ’ত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
দৈনিক মানব জমিন এবং একাত্তর টিভির জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হ’ত্যাকারী গডফাদার চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলার গৌরীপুরে দাউদকান্দি প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতায় সাংবাদিকরা বলেন, সমাজ ও রাষ্ট্রের অ’নিয়ম, দু’র্নীতি ও অসঙ্গতি সঠিকভাবে তুলে ধরাই সংবাদকর্মীদের কাজ। আর এ কাজটিই অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে করেছিলেন সাংবাদিক নাদিম । এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বাবু ও তার স’ন্ত্রাসী বাহিনী হা’মলা চালায় যার কারণে নাদিমের মৃ’ত্যু হয় । এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটছে। সাংবাদিক হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। এসময় চেয়ারম্যান বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক বাসুদেব ঘোষ, কামরুল হক চৌধুরী, ওমর ফারুক মিয়াজি, জাকির হোসেন হাজারী, আব্দুর রহমান ঢালী, মোঃ সাহাব উদ্দিন, হানিফ খান এবং আলমগীর হোসেন প্রমুখ।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সড়কে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব ইজিবাইক

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

হোমনায় সার্কেল এএসপি’র অভিযানে গাঁজাগাছ উদ্ধার

নাগরপুর একতা সাংস্কৃতিক সংস্থার শীতবস্ত্র বিতরণ

জামালপুরে আরও ১৩জন করোনায় আক্রান্ত, সর্বমোট শনাক্ত ৫২৫ জন

চকরিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ ও ২১ আগস্টের আলোচনাসভা

শিক্ষকদের বিভিন্ন দাবিতে বানেশ্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

নাসিরনগরে সিরাতুন্নবী(সা:)ফাউণ্ডেশন গঠন

হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি

নাগরপুরে নূরুন্নাহার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত