crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ওসি’র নেতৃত্বে হোমনা থেকে অ’পহৃত শিশুকে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ

 

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ’পহৃত হওয়া ৭ মাসের শিশু নিহাতকে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামের ডবলমরিং থানার কদমতলী বাসস্ট্যাণ্ড এলাকা থেকে উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। শিশু নিহাত হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের আখন্দপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২ টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ’পহৃত হয় শিশু নিহাত। সংবাদ পেয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই তৌহিদুল ইসলাম এবং এএসআই আব্দুর রহমান তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার কদমতলী বাসস্ট্যাণ্ড এলাকা থেকে অ’পহৃত শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী মোসা. মাহমুদা (৩০) কে গ্রে’ফতার করে। অ’পহরণকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহাপুর গ্রামের মো. সুমন মিয়ার স্ত্রী ও সিদ্দিক মিয়ার কন্যা।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটি অপহৃত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথেই এসপি স্যার ও সার্কেল স্যারের সার্বিক দিক নির্দেশনায় তাকে উদ্ধারের জন্য আমরা দ্রুত অভিযান চালিয়ে অপহরণকারীসহ শিশু নিহাত কে চট্টগ্রামের ডবলমুরিং থানার কদমতলী বাসস্ট্যাণ্ড থেকে উদ্ধার করতে সক্ষম হই। আইনানুগ প্রক্রিয়া শেষে অপহরণকারীকে রোববার আদালতে প্রেরণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বানেশ্বরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ টাকা জরিমানা

পাবনায় বখাটেদের হামলায় ২ ছাত্রীসহ আহত ৫ আলিম পরীক্ষার্থী !

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

রংপুরের জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্ররক্ষা দিবস পালিত

বর্তমান আওয়ামী লীগ কোনো দিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি: মির্জা ফখরুল

জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনোর ৫ জুয়াড়ি আটক

দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রধান কম্পোজিটর বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের মৃত্যু

চকরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন