crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহারে ব্রি-২৮ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোর্কণ আকাশী মাঠে কৃষক সৈয়দ টিটু মিয়ার জমিতে ব্রি-২৮ ধান কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন। মাঠ দিবস উপলক্ষে নাফকো গ্রুপের সিলেট এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাজিদুল ইসলাম তালুকদারের নেতৃত্বে উর্ধ্বতন কর্মকর্তারা জমি পরিদর্শনে আসেন। এসময় সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল,নাফকো টেরিটোরি মার্কেটিং কর্মকর্তা রাসেল মজুমদার,সিনিয়র কর্মকর্তা(বীজ)মোহাম্মদ মনোয়ার হোসেন,সেমকোর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ নোমান,কৃষক সৈয়দ মোহাম্মদ টিটু ও কৃষক শওকত আলীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অতিথিরা কৃষক সৈয়দ টিটু মিয়ার ব্রি-২৮ ধানের জমি পরিদর্শন করেন।

কৃষক সৈয়দ টিটু মিয়া জানান, ‘নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহার করে ব্রি-২৮ ধানের বাম্পার ফলন হয়েছে। সেলটিমা ধান ক্ষেতে ব্যবহার করে তিনি লাভবান হয়েছেন।কারণ তার পাশের অনেক ব্রি-২৮ ধানের জমিতে ছত্রাকজনিত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের অধিকাংশই চিটা হলেও তার কোন ক্ষতি হয়নি। তিনি বিঘা প্রতি ২০/২২ মণ ধান পাবেন বলেও আশা করছেন ।’

নাফকো গ্রুপের সিলেট এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ মাজিদুল ইসলাম তালুকদার নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্রি-২৮ ধান ক্ষেতে ব্যবহারের ফলে শস্যদানা অধিক পুষ্ট ও ওজন বেশি হয়। শীষে চিটার পরিমাণ অনেক কম হয়, ব্লাস্ট ও সীথ ব্লাইট রোগ দমন করে,রোগমুক্ত ফসল ও অধিক ফলন পেয়ে থাকেন কৃষকরা। তাই নাফকো গ্রুপের বাজারজাতকৃত সেলটিমা ব্যবহারের জন্য স্থানীয় কৃষকদের তিনি আহ্বান জানান।

উল্লেখ্য  চলতি মৌসুমে নাসিরনগর উপজেলার হাওরে শত শত ব্রি-২৮ ধানের জমিতে ছত্রাকজনিত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের অধিকাংশ ধান সর্ম্পূণ শুকিয়ে চিটা হয়ে গেছে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

ডোমারে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী

গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ

আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস

হোমনায় নাসিরউদ্দিনের এগ্রো ফার্মের সাফল্য

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় নিহত-১

শেরপুরে হা’মলা, ভাং’চুর, লু’টপাট ও প্রা’ণনাশের হু’মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন