crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শরীয়তপুরে দুদকের হাতে ঘু’ষের ৫০ হাজার টাকাসহ বিসিক কর্মকর্তা গ্রে’ফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
শরীয়তপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘু’ষের ৫০ হাজার টাকাসহ উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রে’ফতার করেছে দুদক। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রে’ফতার করা হয়।

জানা গেছে, শরীয়তপুরের প্রেমতলা এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ১০০টি প্লট রয়েছে। উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে শিল্প মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘু’ষ গ্রহণের অভিযোগ ওঠে। শিল্পপ্লটের একজন মালিক দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অ’নিয়মের অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার এসকান্দার আলী ঢালী নামে একজনের কাছ থেকে বিসিক কর্মকর্তা মনির হোসেন ৫০ হাজার টাকা ঘু’ষ ‍নেয়। এ সময় সেখানে মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে হা’তেনাতে ঘুষের টাকাসহ গ্রে’ফতার করে।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘু’ষের টাকা আদায় করার সময় উপ-ব্যবস্থাপককে আটক করা হয়। পরে প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।’

শরীয়তপুর বিসিক কর্মকর্তা অর্ক সরকার বলেন, ‘দুদকের একটি দল কার্যালয়ে কী অভিযোগে অভিযান চালিয়েছেন তা বলতে পারব না। উপ-ব্যবস্থাপককে গ্রে’ফতার করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে মারধর, থানায় অভিযোগ

বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তা নাহলে বন্ধ হয়ে যাবে

হোমনায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝু*লন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরে শুরু হয়েছে বীজহীন কাগজি লেবু চাষ

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির শ্রদ্ধা

হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শহিদ শেখ রাসেল বাঙালির অন্তর জুড়ে থাকবে চিরকাল। – ধর্ম প্রতিমন্ত্রী

শহিদ শেখ রাসেল বাঙালির অন্তর জুড়ে থাকবে চিরকাল। – ধর্ম প্রতিমন্ত্রী

সন্ধান চাই